crimepatrol24
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সীতাকুণ্ডে র‍্যাবের ওপর হা*মলাকারীরা যত শক্তিশালীই হোক, আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২০, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হ*ত্যার ঘটনাকে ঘৃণিত কাজ উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘যারা এই হামলার সাথে জড়িত তারা যত শক্তিশালীই হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না।’

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭-এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় স*ন্ত্রাসীরা র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক র‍্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

শফিকুল আলম বলেন, ‘নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে।’

প্রেস সচিব বলেন, ‘অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মিরপুরের এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের ২৯দিন পর বরিশাল থেকে উদ্ধার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গাঁজা সেবন, আটক ৩

ডোমারের কৃতী সন্তান মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড

সারাদেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৬৭৬

যশোরে নিখোঁজের হওয়া শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

ঢাকা ও কুমিল্লায় নতুন পুলিশ সুপারের পদায়ন

কালীগঞ্জ থানা পুলিশের সফল অভিযানে মাদক সম্রাজ্ঞী চায়না সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর

মেঘনায় আইজিপি’র নাম ভাঙিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ

ডোমারে মহিলালীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি