crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারের কৃতী সন্তান মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা এ্যাওয়ার্ড

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০১৯ ৪:২১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারের কৃতী সন্তান ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওঃ শামছুদ্দিন হোসাইনী পেলেন শেরে-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে-বাংলা গবেষণা পরিষদের পক্ষ থেকে গত ২৬ জুলাই ঢাকা শেরে-বাংলা নগর (থ্রি স্টার হোটেল) উপমহাদেশে শিক্ষা বিষয়ে বাংলার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড প্রাপ্ত হন তিনি। শেরে-বাংলার দৌহিত্র,সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি এম.তাফাজ্জল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ভাষা সৈনিক ও পরমানু বিজ্ঞানী,ধর্ম গবেষক ড. জসিম উদ্দিন আহমেদ, শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন আহমেদ, বাংলা ভিশন উপদেষ্টা, ড. আব্দুল হাই সিদ্দীক, অর্থ মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ শামছুদ্দিন হোসাইনী শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগের তিনি মাদ্রাসা পর্য়ায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ৩ বার পুরস্কার পেয়ে ডোমার উপজেলার মুখ উজ্জ্বল করেন। মাওঃ শামছুদ্দিন হোসাইনী ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি নামাজি পাড়া গ্রামের মৃত মৌলভী হোসেন আলীর ৪র্থ পুত্র এবং বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওঃ আব্দুল হামিদ হোসা্ইনির ছোট ভাই। তিনিও দেশের বিভিন্ন এলাকায় তাফসিরকারক হিসেবে ব্পোক পরিচিতি লাভ করেছেন।

তিনি বলেন, আল্লাহর রহমতে এবং ডোমারের মানুষের ভালবাসা ও দোয়ার বদৌলতে এ ধরনের সন্মানে আমি ভুষিত হয়েছি। আগামীতে আমার পথচলা আরো বেশী অনুপ্রাণিত করবে। দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

বকশিগঞ্জে বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামী আটক

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

ডোমারে পূজামণ্ডপ পরিদর্শন করেন ডোমার উপজেলা আ’লীগের সভাপতি – সম্পাদক

হোমনায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল

১ হাজার দিনের ছওয়াব লাভের আমল

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

আদমদীঘিতে খাসের জায়গায় গাছ কাটতে বাধা দেয়ায় মা’রপিটঃ স্বামী -স্ত্রীসহ আ’হত- ১০

গাইবান্ধায় করোনায় মৃত্যুবরণকারীর দাফনের ব্যবস্থা করবেন উপজেলা চেয়ারম্যান সারোয়ার কবির

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার