crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেঘনায় আইজিপি’র নাম ভাঙিয়ে স্বতন্ত্র প্রার্থীকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩১, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ

কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধি>>
কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপাকে পড়েছেন দুইবারের চেয়ারম্যান হারুন অর রশিদ। তার সমর্থক ও নেতাকর্মীদেরও এলাকা ছেড়ে চলে যেতে ‘হুমকি, দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
রবিবার(৩১অক্টোবর) সকাল সাড়ে নয়টায় মানিকারচর বাজারে তার নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। পরে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে মানববন্ধন করেন তার সমর্থকরা।
লিখিত বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী মেঘনা উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি হারুন অর রশিদ বলেন, আমি টানা দুইবারের চেয়ারম্যান। গতবছরও স্বতন্ত্র থেকে নির্বাচনে  জয়লাভ করেছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার সমর্থক ও কর্মীদের নানাভাবে ‘হুমকি’, ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  মোঃ জাকির হোসেন । ‘হামলা -মামলার’ ভয় দেখিয়ে সাধারণ ভোটারদের মনে ভয় ঢুকিয়ে দিচ্ছে। নির্বাচনী সভাগুলোতে প্রকাশ্যে বলে বেড়াচ্ছে আমার ও  আমার সমর্থকদের ঘরবাড়ি ‘পুড়িয়ে’ দিবে। প্রবাস ফেরত আমার আপন ভাইদের প্রবাসে ফিরতে দিবেনা বলে ‘হুমকি’ দিচ্ছে। তার ‘গুণ্ডাবাহিনীর’ ভয়ে মানিকারচরবাসী আতঙ্কিত।
আনারস প্রতীকের এই স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেন,  নৌকার প্রার্থী তার প্রতিটি নির্বাচনী সভায় প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, আইজিপি নাকি তার নৌকা প্রতীক পাওয়ার জন্য মনোনয়ন বোর্ডে সুপারিশ করেছেন। ডিআইজি তার সাথে দেখা করতে আসলে নাকি পাঁচ মিনিট অপেক্ষা করতে হয়। এসব বলে সাধারণ ভোটারদের মনে ‘ভয়’ ঢুকিয়ে দিচ্ছে। নৌকা প্রার্থীর  এসব বক্তব্যের ভিডিও রেকর্ডসহ পুলিশ হেডকোয়াটারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরকে লিখিতভাবে জানিয়েছি।
সংবাদ সম্মেলনে একই অভিযোগ তুলেন  এই ইউনিয়নের আরেক স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন(চশমা প্রতীক) স্বামী মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। তিনি বলেন, নৌকা প্রতীক পাওয়া জাকির হোসেন ইউনিয়ন যুবলীগের সম্মেলনে প্রার্থী না হয়েও ১ বছর আগে টাকার মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ বাগিয়ে নেয়। পরে তৃণমূলের কর্মীদের চাপে তার সেই কমিটি স্থগিত করা হয়। তার ‘ভয়ে’ এলাকার মানুষ আতঙ্কিত! সামান্য যে কোন বিষয় নিয়ে এই জাকির হোসেন মানুষদের মামলার ‘ভয়’ দেখিয়ে আসছে। পুলিশ ও প্রশাসনের লোকজন নাকি তার কথায় চলে! এই ধরনের কথাবার্তা বলে একদিকে পুলিশের ভাবমূর্তি ‘ক্ষুন্ন’ করছে অপরদিকে এলাকার পরিবেশে ‘ভীতি’ সৃষ্টি করছে। পাঁচ বছর আগের সিএনজি চালক জাকির এখন শত কোটি টাকার মালিক কীভাবে হলো?  কোথায় পেলো সে এতো টাকা? তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি। নৌকার প্রার্থী জাকির হোসেন যেভাবে প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ‘ক্ষুন্ন’ করে আসছে তার বিরুদ্ধে যদি  ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তার দ্বারা সাধারণ মানুষের প্রতি ‘অত্যাচার’ বেড়েই যাবে। আমরা সুষ্ঠু নির্বাচনের এবং আমাদের পরিবার ও কর্মীসমর্থকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।
আ’লীগ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ এলাকায় আমার  বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এগুলো সম্পূর্ণ  মিথ্যা, কাল্পনিক , ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
মেঘনা থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ জানান, এ বিষয়ে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পান নি।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

ঝিনাইদহে চলতি বছরে ধর্ষণের মামলা ১৪টি, যৌন সহিংসতায় হাসপাতালে ভর্তি ৩৭ জন

নারায়ণগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ২, আহত ২

হোমনা উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

নাসিরনগরে শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ

ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মেধাবী আরাফাতকে ইউ‌এন‌ও’র শুভেচ্ছা

দামুড়হুদায় ভুয়া পুলিশ গ্রেফতার

১৩ বছর পর ডিসি সুলতানা পরিবারের দখলদারিত্বের অবসান

কবি ওমর আলী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা পদক পেলেন জামালপু‌রের কবি মেহেদী ইকবাল

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা