crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ১০ টি ঘর ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩১, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় ভূমিহীনদের আবাসনে অগ্নিকাণ্ডে ৮টি পরিবারের ১০টি ঘর সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রোববার সকাল ৭টার সময় উপজেলার পৌর এলাকার ঝাউদিয়া আবাসন প্রকল্পে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়। অগ্নিকাণ্ডে ভূমিহীনদের চাল, ডাল, শীতবস্ত্র সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয় বলে তারা জানান।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান হামিদুল হক জানান, রোববার সকাল ৮টার দিকে চুলার আগুন থেকে শৈলকুপা ঝাউদিয়া ভূমিহীনদের আবাসনে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে এ অগ্নিকাণ্ডে ভূমিহীন ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম শেখ, হানেফ শেখ, সিরাজ উদ্দিন, সাথী সহ ৮টি পরিবারের ৯টি ঘর, ঘরে রক্ষিত চাল, ডাল ও শীতবস্ত্রসহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়। এ ঘটনাই তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছালেহা বেগম, শরিফুল ইসলাম, সালাম জানান সকালের অগ্নিকাণ্ডে তারা এখন সহায়সম্বলহীন। তাদের শীতবস্ত্রসহ সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা ও পৌর মেয়র কাজী আশরাফুল আজম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরন করেছেন বলে জানা যায়।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপার ঝাউদিয়া আবাসনে রোববার সকালে অগ্নিকাণ্ডে ভূমিহীনদের ৯টি ঘর পুড়ে ছাই হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরণ

দিনাজপুরে র‍্যাবের অভিযানে ১৪৯ বোতল ফেন্সিডিল জব্দ, ইজিবাইক উদ্ধার

দাউদকান্দির ইলিয়টগঞ্জে জঙ্গিবাদ- মৌলবাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধ*র্ষণ

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে এসএসসি ২০১৩-১৫ ব্যাচের মিলন মেলা

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত

নাগরপুরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

টাঙ্গাইলে পলিথিনের ব‍্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব‍্যাগ ব‍্যবহার শীর্ষক ক‍্যাম্পেইন ও আলোচনা সভা

টাঙ্গাইলে পলিথিনের ব‍্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব‍্যাগ ব‍্যবহার শীর্ষক ক‍্যাম্পেইন ও আলোচনা সভা

পদত্যাগ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম