crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

শেরপুরের ঝিনাইগাতীতে পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেফতার-১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

 

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে পিকআপ বোঝাই পৌনে এক কোটি টাকার ১১৮৯ পিস ভারতীয় শাড়ীসহ লিমন সিমসাং(৩৫) নামে এক চো*রাচালানকারীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ (বিজিবি)।

বুধবার (৪ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ছোট গজনীর ১১০০/৪এস এর পিলারের নিকট থেকে এসব পণ্যসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার লিমন সিমসাং ছোট গজনী এলাকার মৃত অনীল মারাকের ছেলে।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আবুল কালাম আজাদ ও টহল কমান্ডার হাবিলদার হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় টহলদল নিয়ে অভিযান পরিচালনা করে ছোট গজনী এলাকা থেকে অবৈধ পথে আনা পিকআপ বোঝাই ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১১৮৯ পিস শাড়ী ও একটি পিকআপসহ লিমন সিমসাংকে আটক করে। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক বাজার মূল্য পৌনে এক কোটি টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, ‘জব্দকৃত মালামাল ও পিকআপসহ আসামীকে বুধবার রাতেই ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ৩ কোচিং সেণ্টার সিলগালা, ৬০ হাজার টাকা অর্থদণ্ড

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মাদক কারবারি গ্রে’ফতার

পাবনা চাটমোহর প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ ও চড়ইভাতি অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে শিশু ধ*র্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ*ণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা

তিতাসে আসমানিয়া ব্রিজ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

হোমনায় পূজা মন্ডপে বিশৃঙ্খলা, ১৬ জনের জেল-জরিমানা

৩৫ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ঈশ্বরদীতে পুলিশের ধাওয়ায় ট্রাকের নিচে মোটরসাইকেল , ৩ বন্ধু মৃত্যুশয্যায়

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার