crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে আলোচিত তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক শ্রীঘরে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে আলোচিত এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানীর মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষককে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে ডোমার থানা পুলিশ।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাগডোকরা এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করেন ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এ বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে মৃত তৃষ্ণা রানীর বাবা দুলাল রায় হত্যার প্ররোচনার দায়ে মামলা নং-০৮, তারিখ-০৯/০২/২০ দায়ের করে। উল্লেখ্য- গত ২ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) প্রবেশ পত্রে বাণিজ্য বিভাগের স্থলে প্রধান শিক্ষকের অবহেলায় মানবিক বিভাগ আসে। তৃষ্ণা রানী এর প্রতিবাদ করায় প্রধান শিক্ষক ভীষণভাবে তৃষ্ণাকে অপমান অপদস্থ করে স্কুল থেকে বের করে দেয়। শেষে নিরূপায় হয়ে বাড়ীতে এসে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একাধিকবার মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে।

ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারের ভিত্তিতে প্রধান শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ষাটোর্ধ্ব বয়সীদের দেওয়া হবে বুস্টার ডোজ :স্বাস্থ্যমন্ত্রী

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১১ ব্যবসায়ী গ্রেফতার

ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮

পঞ্চগড়ে প্রবীণ পাঁচ খেলোয়াড়কে সংবর্ধনা

সরিষাবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ ] ও বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

ঘোড়াঘাটে অপরিপক্ব গমের চারা কেটে হাট-বাজারে বিক্রি

ফলোআপ

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

হোমনায় বিশ্ব এন্টিবায়োটিক সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা