crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ঢাকায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ৮, ২০২১ ৯:২৭ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে গাজীপুরে গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর এবার ঢাকায় আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম।

এর আগে গত বুধবার নেত্রকোনায় মাদানীকে তার বাড়ি থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর আজ (বৃহস্পতিবার) তাকে কারাগারে পাঠানো হলো।

এ বিষয়ে এমপি কমিশনার লুৎফর কবির বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গতকাল (বুধবার) রাতে গাছা থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় তিনি আইন না মেনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,  গত ২৫ মার্চ নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাকে আসামি করা হয়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ ও মানববন্ধন

১৩ এসপিসহ ২৫ কর্মকর্তা বদলি

রংপুরে সাংবাদিকরা পেলেন ঈদ উপহার

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

হোমনায় সরকারি ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন ইউএনও

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪৯

কালীগঞ্জে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনের ঘোষণা বিএনপি নেতাদের

হোমনায় ইউএনও তাপ্তি চাকমার বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও রুমন দে এর বরণ