crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের ছু*রিকাঘাতে বাবার মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।

কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদকাসক্ত ছেলের ছু*রিকাঘাতে আব্দুল মালেক (৭৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুল মালেক পৌরসভার ব্যাপারিপাড়া এলাকার নয়াকান্দি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে পুত্র বাদল মিয়া (ওরফে খোকন) ছু*রি দিয়ে পিতাকে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে বাবার সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। কয়েক মাস আগে আব্দুল মালেক নিজেই ছেলের বিরুদ্ধে মামলা করেছিলেন। জেল থেকে বেরিয়ে এসে বাদল আরও বেপরোয়া হয়ে ওঠে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মুর্শেদ জানান, ছেলে বাদল মাদকাসক্ত ছিল। মাদক সেবনের পর সে বাবাকে ছুরিকাঘাত করে হ*ত্যা করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বাউফলে বিয়ের অনুষ্ঠানে কাঁচামরিচ ও সালাদ না দেওয়ায় মা’রামারি, আ’হত ১৫!

সরিষাবাড়ীতে রাজমিস্ত্রিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ

নাসিরনগরে করোনায় মৃত প্রবাসীর স্ত্রী করোনায় আক্রান্ত

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

দেশের ২০ কোটি মানুষের স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হওয়া উচিত

হোমনায় চিকিৎসকদের পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান

ঘোড়াঘাটে রক্তদান ও স্বেচ্ছাসেবী সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে স্বর্ণ সদৃশ সরস্বতী মূর্তিসহ আটক১০

পঞ্চগড়ে স্বর্ণ সদৃশ সরস্বতী মূর্তিসহ আটক১০

হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

হোমনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হ*ত্যা