crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরের বিশাল আকৃতির হিমালয়ী গৃধিনী জাতের শকুন উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ

 

রংপুর প্রতিনিধি:
রংপুরে বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী জাতের শকুন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের একটি গাছে আটকে থাকা অবস্থায় শকনটি উদ্ধার করা হয়।

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের এক সদস্য জানান, ‘দীর্ঘ ভ্রমণের ক্লান্তিতে শকুনটি বিশ্রামের জন্য গাছে এসে আটকা পড়ে। প্রতি বছর শীতকালে হিমালয়ী গৃধিনী জাতের শকুন বাংলাদেশের সমতল ভূমিতে আসে।

রংপুর প্রাণিম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জানান, ‘দীর্ঘ পথ ভ্রমণে অনেক শকুন অসুস্থ হয়ে উড়ার শক্তি হারিয়ে ফেলে।
বিশাল আকৃতির এই শকুনটি ক্লান্ত হয়ে লোকালয়ে বিচরণ করলে স্থানীয়রা উদ্ধার করে। পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশ টিমের নজরে আসে। তারা এটি উদ্ধার করে পরদিন নিয়ে আসেন রংপুর নগরীর কারমাইকেল কলেজ মাঠে। পরে শনিবার সকালে রংপুরের কারমাইকেল কলেজে বিশাল আকৃতির শকুনটি দেখতে উৎসব জনতা ভিড় করে।’

ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্মেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্য নুর হাসান সোহেল জানান, ‘আমরা প্রথমে স্থানীয়দের মধ্যমে জানতে পারি পাখিটি লোকালয়ে নামলে কয়েকজন তাকে ধরে ফেলে।এরপর তারা কী করবে বুঝে উঠতে না পারায় আমাদেরকে জানায়। আমরা তাক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শকুনটিকে উদ্ধার করি।’

ওয়াইল্ডলাইফ এন্ড স্নেক রসকিউ টিম ইন বাংলাদেশ রংপুরের অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, ‘হিমালয়ী গৃধিনী শকুনটি কিছুটা অসুস্থ। পরিচর্যার জন্য দিনাজপুর সিংগ রেসকিউ সেন্টারে হন্তান্তার করা হবে। শকুনটি লম্বায় প্রায় ৭ ফুট এবং ওজন প্রায় ১২ কেজি।
প্রতি শীতে বাংলাদেশের সীমানায় এদের দেখা যায়। ২০১৪ সাল থেকে হিমালয় গৃধিনী নিয়ে সরকারের বন অধিদপ্তর আর বেসরকারি সংস্থা আইইউসিএন কাজ করছে বলেও জানান তিনি।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জনগণকে সম্পৃক্ত করে অংশীদারত্বের ভিত্তিতে দায়িত্ব পালন করতে চায় পুলিশ : আইজিপি

কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

টাংগাইল স্টেশনে থামবে না তিনটি ট্রেন

এমপি ইঞ্জিনিয়ার সবুরকে আইইবি’র ফুলেল সংবর্ধনা

স*ন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখতে ডিসি-এসপিদের নির্দেশ দিলেন ইসি সানাউল্লাহ

৬ মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের হামের টিকার আওতায় আনা হচ্ছে: স্বাস্থ্য সচিব

ভার্চুয়াল কোর্টকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস

নেত্রকোনার এসপিকে সাহসী ভূমিকার জন্য প্রশংসাপত্র প্রদান করল বাংলালিংক

ঝিনাইদহের শৈলকুপায় বাবা- মেয়ের একি কাণ্ড!

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য: ড. হাছান মাহমুদ