crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১১, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে নাসিরনগরে শোভাযাত্রা,আলোচনাসভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি‘র নেতৃত্বে সরকারি-বেসরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. রাফিউদ্দিন আহমেদ,থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল বাকি । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় ও অতিথি শিল্পীরা।অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় মুক্তিযোদ্ধা,সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ,শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

মধুপুরে ডায়াবেটিস স্বাস্থ্য শিক্ষা সহায়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

ময়মনসিংহ মেডিকেল কলেজে বুক জ্বালাপোড়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজে বুক জ্বালাপোড়া বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

কালীগঞ্জে মাদ্রাসাছাত্র নিখোঁজ

করিমগঞ্জে হত্যা করে পুরস্কার পেলেন আব্দুল আউয়াল!

ইংরজিতে ভালো করতে হলে এ বইটিই আপনার প্রয়োজন

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব ও ফযীলত

কিশোরগঞ্জে কুরআন তেলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

তেঁতুলিয়ায় গাছ থেকে ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার