crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১১, ২০২৪ ১০:১০ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, শেরপুর সংবাদদাতা:
শেরপুর জেলার নালিতাবাড়ীতে জহির রায়হানের “হাজার বছর ধরে” উপন্যাসের ওপর পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণ-গ্রন্থাগারের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে পাঠ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

ফরিদুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিচারকের দায়িত্বে ছিলেন পাঁচগাও আজিমুন নেছা তমিজ উদ্দিন খন্দকার স্মৃতি গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল আলীম, পাঁচগাও মডেল একাডেমীর শিক্ষক মনির হোসেন, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার ম্যানেজার সাইদুল ইসলাম।

পাঠ প্রতিযোগিতায় নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন রাসেল আহমেদ ও স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন মোছাঃ জিদনি।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা কর্মকর্তা মো. মাসুদ রানা। শিক্ষার্থীদের বইমুখী করতে ওই গ্রন্থাগারকে আধুনিকায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন ইউএনও।

পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক জবাবদিহি প্রতিনিধি আমানুল্লাহ আসিফ, ভোরের বাণী প্রতিনিধি সারোয়ার হোসেন, ঐক্যবদ্ধ সাধারণ ছাত্র সংগঠনের সিনিয়র সদস্য মিঠুন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সীমান্ত হ*ত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবসে অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায়ী সংর্বধনা

পুঠিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ*ত্যু

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

ঝিনাইদহে কলেজ পড়ুয়া মেয়েকে বিয়ে করতে গিয়ে বিয়ের আসর থেকে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে আছেন যারা

জামালপুরে ইট ভাটার বিরুদ্ধে অভিযান, ২৪ লাখ টাকা জরিমানা

আদিতমারীতে আশ্রয়ন প্রকল্পের ১৬টি ঘরের মধ্যে ১১টি’তে ঝুলছে তালা!

সুন্দরগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ দাবিতে বিক্ষোভ

নালিতাবাড়ীতে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত