crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৩০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে : খোদা বখস

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৫, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
অভিনেত্রী, মডেল ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে, কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

বিশেষ ক্ষমতা আইন নিয়ে তিনি বলেন, ‘এই আইন আছে বলে ব্যবহার হচ্ছে। এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তাও তো নয়। বেআইনি কাজ তো না।’

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এদিকে ১৩ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ-২০২০ বিজয়ী মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইদিন মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, ‘মডেল মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, সেটি সঠিক হয়নি। তবে এটি বলা যাবে না যে, তার কোনো অপরাধ নেই। তদন্ত চলছে। যদি অপরাধ প্রমাণিত হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়। তাকে বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে আটক করে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এই গ্রেপ্তার নিয়ে সমালোচনা ও প্রশ্ন দেখা দেয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে ছি’নতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রে’ফতার-২

ডোমারে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

গাইবান্ধায় মোট করোনা আক্রান্ত ১৪৭ জন, মৃত্যু ৫ , সুস্থ ২৪

করোনা মোকাবিলায় দোকান-পাট বন্ধসহ কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে রংপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

ডোমারে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পাকুন্দিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের পূর্ণাঙ্গ কমিটি গঠন

পঞ্চগড়ের  তেঁতুলিয়ায়  এক যুবকের রহস্যজনক মৃত্যু

কিশোরগঞ্জ শহরের একটি বাসা থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হোসেনপুরে হ*ত্যাকাণ্ডের এক মাস পরেও গ্রেফতার নেই, ডিসি-এসপিকে স্মারকলিপি