crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ভ্যাকসিন আসা নিয়ে শঙ্কা নেই: রংপুরে তথ্যমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৮, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ

 

মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি, রংপুর :

দেশে করোনার ভ্যাকসিন আসা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার বেলা সোয়া ১টায় রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে কোনো শঙ্কা নেই। চুক্তি অনুয়ায়ী যথাসময়ে ভারত থেকে ভ্যাকসিন আসবে। যারা করোনার শুরুতে বিভিন্ন শঙ্কা, আশঙ্কার কথা ছড়িয়েছিল, বলেছিল রাস্তায় মানুষের লাশ পড়ে থাকবে, তারাই এখন করোনার ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য প্রচার করছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো। যথাসময়ে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত যথাসময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সুতরাং এ নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে তা অনেক উন্নত দেশেও করতে পারে না।

ঢাকা ও চট্টগ্রামের বাইরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র চালু করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে আরও ছয়টি বিভাগীয় শহরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা হবে। আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রংপুরে বিটিভির পূর্ণাঙ্গ সম্প্রচারকেন্দ্র স্থাপন করা সম্ভব হবে বলেও তিনি জানান।

এ সময় জেলা প্রশাসক মো. আসিব আহসান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মণ্ডল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়রদপুর বিমানবন্দরে অবতরণ শেষে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছান মন্ত্রী। এ সময় জেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিটিভির রংপুর উপকেন্দ্র ও বেতার কেন্দ্র পরিদর্শন এবং বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম দেশে সংবাদ মাধ্যমের অনুপস্থিতির কথা ভাবাই যায় না : প্রধান বিচারপতি

ডোমারে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ১১টি ট্র্রাক্টর আটক, ১২জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার-১

ডোমারে মেধাবী কলেজ ছাত্রী হাসিনাকে বাচাঁতে বাবার আকুতি

নাসিরনগরে মাওলানা মহিউদ্দিন আহমেদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসপিকে জামালপুর এর উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

হোমনায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

নদীভাঙ্গন কবলিত মানুষকে সহযোগিতার আশ্বস্ত করলেন : মির্জা আজম এমপি

মাধবপুরে স্কুলছাত্রীকে ধ-র্ষ-ণ, ধ-র্ষ-ক গ্রেফতার

র‌্যাবের অভিযানে বকশীগঞ্জে ১২৫ পিস ই-য়া-বা-সহ দুই ব্যক্তি আটক

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮

রংপুরে বিয়েবাড়িতে হা’মলা,আ’হত-৮