crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ৩, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ
বিজিবি’র গাড়িতে আ’গুন, রসিক কাউন্সিলর রি’মাণ্ডে

 

 

রংপুর ব্যুরো :

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন শেষে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিজিবি’র গাড়িতে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার নব নির্বাচিত কাউন্সিলর হারাধন রায় হারার একদিনের রি’মাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রি’মাণ্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক সালেহ আহমেদ জিজ্ঞাসাবাদের জন্য হারাধন রায় হারার ৫ দিনের রি’মাণ্ড চেয়ে আদালতে আবেদন করেন।

আদালতসূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর ভোট গ্রহণ শেষে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ফলাফল নিয়ে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে উ’ত্তেজনা দেখা দেয়।

এ সময় কেন্দ্রের সামনে বিজিবি’র একটি গাড়িতে প্রথমে ই’টপাটকেল নিক্ষেপ এবং পরে আ’গুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এ ঘটনায় দুইশ থেকে আড়াইশ জনকে অজ্ঞাতনামা আসামি করে পরশুরাম থানায় একটি মামলা করেন এক বিজিবি সদস্য।

পরে মামলাটি তদন্তের জন্য ডিবি’র কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউন্সিলর হারাধন রায় হারাসহ ৭ জনকে গ্রে’প্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার আইও ডিবির পরিদর্শক সালেহ আহমেদ বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকায় জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলর হারার একদিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে বিদায়ী ইউএনও কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে বিদায়ী ইউএনও কে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঝিনাইদহে ছাত্র হোস্টেলের পানি জমে নষ্ট হচ্ছে সওজের ২৩ কোটি টাকার রাস্তা !

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষ রোপন করুন : এমপি মকবুল

সারা দেশে করোনায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৫৬

হোমনায় বেড়াতে এসে তরুণের সলিল সমাধি

ঝিনাইদহের বকসিপুর গ্রামে দুলাভাইয়ের বাড়িতে বেড়াতে এসে শ্লীতহানীর শিকার তরুণী বিচার চাইছেন!

প্রতিনিধি আবশ্যক

বুফে খাওয়ার নিয়ম ও টাকা পুষিয়ে নেওয়ার উপায়

বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব হলেন সাংবাদিক সৈয়দ আনোয়ার