crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>
নীলফামারীর ডোমারে বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসূমে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার সোনারায় ইউনিয়নের বিএডিসি’র ভিত্তিবীজ আলু উৎপাদন খামারে এবারে ২৫২ একর জমিতে ১৬০০.৪৬মেট্রিক টন বীজ আলু উৎপাদনের লক্ষ্য মাত্রা নিয়ে মোট ৫টি জাতের আলু চাষ করা হয়। জাত ভিত্তিক আলুর আলাদা প্লট তৈরি করে নিবির পরিচর্যার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। গ্রনোলা, ডায়মন্ড, কার্ডিনাল, ষ্টারিক ও ক্যারেজ মিলে পাঁচটি জাতের আলু এখানে রোপণ করা হয়েছে। এর মধ্যে প্লান্টলেট মিনি টিউবার ৮.৫ একর। মিনি টিউবার থেকে প্রাক ভিত্তিবীজ ৬৮.২৭একর। প্রাক ভীত্তি থেকে ভিত্তি বীজ ১৬৮.৩৬একর এবং ট্রায়াল ৭.৫৫ একর জমিতে আলু চাষ করা হয়।

এ বিষয়ে ডোমার বিএডিসির উপ-পরিচালক এনামুল হক প্রতিবেদককে জানান, চলতি মৌসূমে আবহাওয়া অনুকুলে থাকায় রোপণকৃত আলুতে ছত্রাকবাহী তেমন কোন রোগ আক্রমন করতে পারে নি। তাছাড়াও কর্মকর্তাদের নিবির পরিচর্যা ও কর্মদক্ষতার কারণে এবারের আলু উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন, এই খামারের বীজ আলু সরকার কর্তৃক যথাযথ মান নিয়ন্ত্রিত হওয়ায় বিভিন্ন সরকারি প্রকল্প ছাড়াও দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। এই খামারে আলুর পাশাপাশি, বীজ উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রায় ২০ একর জমিতে গম চাষ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পলাশবাড়ীতে তিন বান্ধবীর সাহসী পদক্ষেপে ডিম ব্যবসায়ীর হাত থেকে রক্ষা পেলো কিশোরী মিম

কিশোরগঞ্জে ডা. কুতুব উদ্দিন আহম্মেদ ২য় বিভাগ ফুটবল লীগ-২০২৫ উদ্বোধন

প্রশাসনে ১৫ অতিরিক্ত সচিব পদে রদবদল

ক্ষুদে সাংবাদিক সাজে সাংবাদিক কন্যা

নড়িয়ায় ৪৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার, গোডাউন সিলগালা

নীলফামারীতে ফিরোজ সাঁই এর ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি স্মারক প্রদান

নাসিরনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৪ টি নব-নির্মিত বহুতল ভবনের উদ্বোধন

হোমনায় বর্ণাঢ্য আয়োজনে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

নাগরপুরে বিয়ের দাবিতে প্রেমিক পুলিশের বাড়িতে কলেজ ছাত্রী

ডোমারে যুবক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেফতার