crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের সড়ক উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৫, ২০২৬ ৮:০৪ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর জিসি (স্লুইসগেট) থেকে নলডাঙ্গা জিসি পর্যন্ত সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হচ্ছে। ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা চুক্তিমূল্যে ৭ দশমিক ৯৫৩ কিলোমিটার সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাহেরপুর ব্রিজ সংলগ্ন মোড়ে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খানাখন্দে ভরা ও ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে হিমশিম খেতে হতো স্থানীয়দের।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল সড়কটি সংস্কারের। অবশেষে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের উদ্যোগে সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনেছেন। রাস্তাটি হলে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে।’

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, “ভোটের আগে এলাকাবাসীকে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সড়কটির কাজ শেষ হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের সময় ও দুর্ভোগ কমানো এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার রহমান ভুট্টোসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি

আড়াইহাজারে শ্বশুর বাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

বন্ধের দুইদিন পর নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল শুরু 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে- স্বরাষ্ট্রমন্ত্রী

চিলাহাটিতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে আটার প্যাকেট বিতরণ করেন লিটন মেম্বার

ঝিনাইদহ সেন্ট্রাল ক্যাবল নেটওয়ার্ক’র নতুন কমিটি গঠন

৪ হাজার এএসআই নিয়োগ দেওয়া হবে: আইজিপি

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

ডিমলায় গণ পি’টুনিতে গরু চো’র নি’হত

ডিমলায় গণ পি’টুনিতে গরু চো’র নি’হত