crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৫, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলহাজ মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফারুক।

জেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ কামরুন নাহার ফারুক কে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করেছেন।

অধ্যক্ষ কামরুন নাহার ফারুক ২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ মাফিজ উদ্দিন তালুকদার এর ছোট ছেলে অধ্যক্ষ ফারুক আহমেদ এর সহধর্মিনী। শিক্ষা প্রসারের সাথে থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন তিনি। তার এই সফলতা প্রাপ্তিতে উপজেলার শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

করোনা মহামারিতে মূল ধারার গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করছে: তথ্যমন্ত্রী

কালীগঞ্জে প্রাইভেটকার ছিনতাইকারীচক্র সন্দেহে এক প্রতারককে পুলিশে সোপর্দ

করোনার সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে ঝিনাইদহ জেলা পুলিশ

ডোমারে আন্তর্জাতিক দু’র্নীতিবিরোধী দিবস পালিত

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ডোমার প্রেসক্লাব আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

তেঁতুলিয়ায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৯ ব্যক্তির অর্থদণ্ড

সারা দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮৪

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের অধিকাংশ স্থানেই ছোট-বড় গর্ত, ঘটছে দূর্ঘটনা

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই