crimepatrol24
২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৩৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পিলখানা হ*ত্যাকাণ্ড দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ

 

শ্রী শুকদেব লাল শুভ, ঢাকা।।
পিলখানা হ*ত্যাকাণ্ডকে সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে।’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত শহিদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমি কেবল জনপ্রতিনিধি হিসেবে নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের সঙ্গে উপস্থিত। দেশে ফেরার পর শহিদদের কবরের পাশে দাঁড়িয়ে দেখেছি, গত ১৭ বছর শহিদ পরিবারের সদস্যরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন।”

তারেক রহমান বলেন, “পিলখানা হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। তাই বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতে হবে।”

প্রধানমন্ত্রী ইতিহাস তুলে ধরে বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতার সময় চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সেই সময় সেনাবাহিনী ও ইপিআরের সদস্যরা দায়িত্ব পালন করে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন। পরবর্তীকালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে পুনর্গঠন ও অবকাঠামোগত উন্নয়ন শুরু করেছিলেন।’

সভায় প্রধানমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের কল্যাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “শহিদ পরিবারের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদি সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪

নীলফামারীতে শিশু ও চীনা নাগরিকসহ নতুন করে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

আশুলিয়ায় সড়ক অবরোধের চেষ্টা, ১০ কারখানা বন্ধ

জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জামালপুরে নদী,খাল,বিল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনাসভা

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

নাসিরনগরে জেলেদের মধ্যে আয়বর্ধক উপকরণ ও মৎস্য খাদ্য বিতরণ

বিএমটিএস- এর কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত 

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে আহত-৮, নির্মাণাধীণ মসজিদের পিলার ভাংচুর

ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন