crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৮, ২০১৯ ২:৫৯ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি :

বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় পাবনায় পালিত হয়েছে ৭ম জাতীয় আইনগত সহায়তা দিবস। এ উপলক্ষ্যে জেলা জজশীপের উদ্যোগে র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, জেলখানা পরিদর্শন, বিশেষ আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ রবিবার সকাল সাড়ে ৯ টায় জজকোর্ট চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জজকোর্টের সামনে গিয়ে শেষ হয়। পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ বজলুর রহমানের নেতৃত্বে র‌্যালিতে জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ ইমতিয়াজুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং লিগ্যাল এইডের সুফল ভোগকারী অসহায় ও দু:স্থ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

পরে সিনিয়র জেলা জজ কারাগারে কারাবন্দীদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। বিকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জজকোর্ট প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

নতুন ইসি’র শপথ রোববার

ঘোড়াঘাটে বুলাকিপুর ইউনিয়ন বিএনপির সুধী সমাবেশ অনুষ্ঠিত

মধুপুরে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার ১

যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

হরিণাকুন্ডুতে এক পরিবারের সবাই প্রতিবন্ধী, নেই মাথা গোঁজার ঠাঁই

রাজশাহী-৫ আসনে প্রার্থী পরিবর্তন করে চমক দিল জামায়াত

মধুপুরে বীজ ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

হোমনায় জাতীয় সমবায় দিবস উদযাপন