crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৯, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
যুদ্ধবাজ ইসরাইল ও আমেরিকাকে বয়কটের আহবানে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ(মার্কসবাদী) নেতৃবৃন্দ

 

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ফিলিস্তিনে নির্বিচারে ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)। সমাবেশ থেকে অবিলম্বে ফিলিস্তিনে হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। বুধবার (১৯ মে) বেলা আড়াইটার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বাসদ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর নীরবতা ও আরব দেশগুলোর অনৈক্যের সুযোগে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। এখন বিশ্ববিবেক না জেগে উঠলে ইসরায়েল একদিন বিশ্ববাসীর জন্য হুমকি হয়ে দাঁড়াবে। মানুষের বিশ্বাস ও আস্থা নষ্ট করেছে ইসরায়েল। সন্ত্রাস ও সাম্রাজ্যবাদের মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রই ফিলিস্তিনে হামলা ও গণহত্যা চালানোর নেপথ্যে ইসরায়েলকে শক্তি ও সাহস যোগাচ্ছে। বাসদের (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলার সদস্য আহসানুল আরেফিন তিতু, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন রংপুর মহানগরের আহ্বায়ক শহিদুল ইসলাম সুমন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর মহানগরের আহ্বায়ক সাজু বাসফোর প্রমুখ। সমাবেশ থেকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান বক্তারা। বাসদ নেতারা বিশ্ববাসীকে ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানোর পাশাপাশি ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের সহযোগী মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

তেঁতুলিয়ায় গরুর হাট বসাতে গিয়ে জরিমানা খেলো ইজারাদার

ঢাকা দক্ষিণের শ্রেষ্ঠ কাউন্সিলর কুমিল্লার আনিসুর রহমান সরকার

ঘোড়াঘাটে এইচপিভি টিকাদানের প্রস্তুতিমূলক সভা

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি গ্রেফতার

হোমনায় পুলিশের সফল অভিযানে মাদ্রাসা ছাত্রী ধর্ষণকারী সুমন গ্রেফতার

শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার এসেছেঃ ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর এসপিকের উদ্যোগে চক্ষুশিবির অনুষ্ঠিত

পেকুয়ায় স্লুইস গেইট দখল বা পানির প্রবাহ ব্যাহত করলে আইনানুগ ব্যবস্থা- এমপি জাফর আলম

নীলফামারীতে বিআরটিএ অফিসের পাঁচ দালাল আটক