crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি>>

নীলফামারীর ডিমলায় বাবুল মিয়া(৫০)নামের এক বছরের সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশ।গ্রেফতার ব্যক্তি উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার নামক গ্রামের মৃত- ছমির উদ্দিনের ছেলে।সোমবার(৩১ মে)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই আখতারুজ্জামানের নেতৃত্বে এএসআই আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার থেকে বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জিআর ৫৭/১৬ইং এর একটি মাদক মামলায় নীলফামারীর জুডিশিয়াল আদালত ২ এর বিজ্ঞ বিচারক আসামি বাবুল মিয়ার অনুপস্থিতিতে ২০২১ সালের ৩ জানুয়ারিতে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।দন্ডিত হবার আগে থেকেই তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা থাকায় বাবুল মিয়া আত্মগোপন করে পলাতক ছিলেন।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার হওয়া কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবুল একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হলেও তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।মঙ্গলবার (১জুন)তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ

নাসিরনগরে বন্ধুমহল ক্রিকেট টুর্ণার্মেন্ট-২০২০‘ ফাইনাল খেলায় শ্রীঘর একাদশকে হারিয়ে নাসিরনগর সদর একাদশ বিজয়ী

ঈদগাঁওয়ে নিখোঁজের ৪ দিন পর ছাত্র উদ্ধার

ঝিনাইদহে মানব পাচারকারী দলের আলোচিত সদস্য আক্তার হোসেন পিকুল অবশেষে র‌্যাব-৬’র জালে ধরা

শেরপুরের ঝিনাইগাতীতে ১০০বোতল ভারতীয় ম’দসহ গ্রেফতার-৩

ঘোড়াঘাটে নিজ বাড়িতে গাঁজা চাষ, দেড় লাখ টাকার গাঁ’জাসহ গ্রেফতার-৪

চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ আটক-২

ডোমারে রাজাকার পুত্রের হাতে পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

নাসিরনগরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দাতঁমন্ডল একাদশ চ‍্যাম্পিয়ন

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি যৌক্তিকঃ শিরীন আখতার এমপি