crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নতুন ইসি’র শপথ রোববার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে রোববার নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার শপথ নেবেন। বেলা দেড়টার দিকে নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
সুপ্রিম কোর্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে গতকাল নিয়োগ পান অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দীন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।

মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

২০০৯ সালে নতুন সিইসি এএমএম নাসির উদ্দীন অবসরে যান। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের দাবি উঠে। এরপর সংস্কারের প্রতিশ্রুতির মধ্যে পদত্যাগের হিড়িক চলে। সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের এক মাস পর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রিংভং বনজায়গিদার ভূমিহীন সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার জন্য এই বইটিই আপনার প্রয়োজন

ঝিনাইদহে সাইবার ক্রাইম প্রতিরোধে কারিগরি দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত

হোমনায় জেএসসিতে মোট বৃত্তি পেয়েছে ৪৬ টি

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

ময়মনসিংহের গৌরীপুরে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন — এমপি নাজিম উদ্দিন

খালেদা জিয়ার করোনা আক্রান্ত নিয়ে ধোঁয়াশা!

ডোমারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে গাঁ’জাসহ ১ ব্যবসায়ী গ্রে’ফতার

জামালপুরের মেলান্দহে নিখোঁজের দেড় ঘণ্টা পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার