crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফয়জুল করীমের ব্যাংকে আছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা, স্ত্রীর আছে ১৮৭ ভরি স্বর্ণালংকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ১, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
বরিশাল-৫ (সিটি–সদর) আসনে জামায়াতে ইসলামীর জোটপ্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়খ চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম তার নির্বাচনী হলফনামায় স্ত্রীসহ নিজের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন। হলফনামা অনুযায়ী, তার স্ত্রীর কাছে রয়েছে ১৮৭ ভরি স্বর্ণালংকার, যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে।

হলফনামায় বলা হয়েছে, ফয়জুল করীমের স্ত্রীর কাছে নগদ রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা। পাশাপাশি বিভিন্ন খাতে তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৬৫ হাজার টাকা।

নিজের পেশা সম্পর্কে ফয়জুল করীম হলফনামায় শিক্ষকতা ও দাওয়াত কার্যক্রমের কথা উল্লেখ করেছেন। তার স্ত্রীর পেশা দেখানো হয়েছে গৃহিণী ও ব্যবসায়ী।

অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, ফয়জুল করীমের হাতে নগদ রয়েছে ৩১ লাখ ১২ হাজার ৪৭ টাকা। তবে ব্যাংকে জমা রয়েছে মাত্র ১ হাজার ১৭৬ টাকা। অন্যদিকে, তার স্ত্রীর নামে কোনো ব্যাংকে জমা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও জানা যায়, ফয়জুল করীমের নামে তিনটি মামলা ছিল। আয়ের উৎস হিসেবে তিনি দেশের ভেতরে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে বছরে ৩ লাখ ২২ হাজার টাকা, মাহফিল থেকে ৪ লাখ টাকা এবং শিক্ষকতা পেশা থেকে বছরে ৭ লাখ ৬ হাজার টাকা আয় দেখিয়েছেন।

অস্ত্র সংক্রান্ত তথ্যে তিনি একটি ২২ বোর রাইফেল থাকার কথা উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১ হাজার ৬০ শতাংশ কৃষি জমি এবং ৩৭ দশমিক ৬০ শতাংশ অকৃষি জমি। এসব অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৩৩ লাখ ১৩ হাজার ২২৩ টাকা।

স্থাবর সম্পদের হিসাবে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার নিজের নামে ২ হাজার ৪৩৬ শতাংশ কৃষি জমি রয়েছে, যার মূল্য ১ কোটি ১ লাখ ৩২ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২ দশমিক ৪০ শতাংশ অকৃষি জমির মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ১৪৮ টাকা। পৈতৃক সূত্রে পাওয়া জমির পরিমাণ রয়েছে ৩৭ দশমিক ৬০ শতাংশ।

এছাড়াও পৈতৃক সূত্রে পাওয়া বাণিজ্যিক ভবন (দোকান) ৬৬১ বর্গফুট এবং একটি অ্যাপার্টমেন্ট (ফ্ল্যাট) ২ হাজার ১৩ বর্গফুট দেখানো হয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ১ কোটি ৫ লাখ ৬ হাজার ৭০৮ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লাখ ২০ হাজার ১২৪ টাকা।

আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায়, ২০২৫–২৬ অর্থবছরে ফয়জুল করীম তার বার্ষিক আয় দেখিয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৫০০ টাকা এবং মোট সম্পদ ১ কোটি ৬৪ লাখ ৯ হাজার ৯৩১ টাকা। এ জন্য তিনি আয়কর পরিশোধ করেছেন ৯৬ হাজার ৪৭৫ টাকা। একই সময়ে তার স্ত্রী ৬ লাখ টাকা আয় ও ৩২ লাখ ৬০ হাজার ২০০ টাকা সম্পদ দেখিয়ে আয়কর দিয়েছেন ১৫ হাজার টাকা।

সূত্র: দৈনিক ইত্তেফাক, তারিখ: ১ জানুয়ারি ২০২৬ খ্রি.

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কুবি’র ১৭ শিক্ষক

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কুবি’র ১৭ শিক্ষক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

ময়মনসিংহ ভাটি কাশর গোরহস্থানে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের মতবিনিময়

জামালপুরে নদী,খাল,বিল ও জলাশয় সংরক্ষণে করণীয় বিষয়ে বেলার আলোচনাসভা

রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

ইউনাইটেড ক্লাব জামালপুরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পঞ্চগড়ে ১৫টি গাঁজার গাছসহ গাঁজা ব্যবসায়ী আটক

সরিষাবাড়ীতে বাকী না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করেছে যুবলীগ নেতা

সরিষাবাড়ীতে জুয়ার বোর্ডে ডাকাতের হামলা, বোর্ডের মালিক মান্নানকে কুপিয়ে আহত