crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পরিবারের অজান্তে জলাশয়ে পড়ে প্রাণ গেল ৬ বছরের শিশুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৩, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

 

‎মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।
‎কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির পাশের জলাশয়ে পড়ে মাহিদুল নামে ছয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মাহিদুল কামালপুর গ্রামের বাসিন্দা সজল কাঙ্গালির ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায় শিশু মাহিদুল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জলাশয়ের পানি থেকে তাকে উদ্ধার করা হয়।‎পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহিদুলকে মৃত ঘোষণা করেন।

‎শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়