crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

তিতাসে ৫৮ লাখ টাকা ছিনতাই,২ ছিনতাইকারী আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : কুমিল্লার তিতাসে দিনে দুপুরে সিএনজি চালিত অটোরিক্সার গতিরোধ করে বিকাশ ডিলারের ৫৮ লাখ টাকা ছিনতেইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি সেতুর উত্তর পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

তাৎক্ষণিক খবর পেয়ে তিতাস থানা পুলিশ ১৫ লাখ টাকাসহ একাধিক মামলার আসামি দুই ছিনতাইকারীকে আটক করেছে। আটকরা হল- উপজেলার জিয়ারকান্দি গ্রামের মৃত মাঈনুদ্দিন সরকারের ছেলে আল আমিন (৪০) এবং একই উপজেলার কাকিয়াখালী গ্রামের বিনয় চন্দ্র দাসের ছেলে ওমর চন্দ্র দাস (৩০)। পুলিশ আটক আল আমিনের বাড়ি থেকে চাইনিজ কুড়াল ও চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় , দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেড এন্ড বিকাশ ডিলারের ম্যানেজার মো. শাকিল রিয়াজ ও তার দুই কর্মচারী ৫৮ লাখ টাকা নিয়ে তিতাস ও হোমনা উপজেলার বিকাশ এজেন্টদেরকে টাকা দিতে সিএনজি চালিত অটোরিকশা যোগে যাচ্ছিলেন। তিতাস উপজেলার দড়িকান্দিতে এসময় টাকাবহনকারী অটোরিকশার পেছন থেকে দু’টি অটোরিকশা দিয়ে ৭/৮জনের ছিনতাইকারী দল টাকাবহনকারী সিএনজিটির গতিরোধ করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৫৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে উপজেলার জিয়ারকান্দি থেকে  ছিতাইকারী আল-আমিন ও ওমরকে আটক  করে। এসময়  আলামিনের  ঘরে তল্লাশী চালিয়ে ১৫ লাখ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। 

তিতাস থানার ওসি সৈয়দ আহসান হাবিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ছিনতাইকারীদের বর্ণনা অনুযায়ী জিয়ারকান্দি গ্রামে অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে নগদ ১৫ লাখ টাকাসহ তাদেরকে আটক করি। তাদের নামে দাউদকান্দি এবং তিতাসে কয়েকটি হত্যাসহ ছিনতাই ও চাঁদাবজির মামলা রয়েছে। পরে তল্লাশি চালিয়ে চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বাকীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ১৩ মা’দক কারবারি গ্রে’ফতার

দেশবাসীকে অডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, ৫ জনের কারাদণ্ড ও ১ লাখ টাকার অধিক জরিমানা

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

আগামীকাল থেকে মাঠে থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীকে হ*ত্যা করে লাশ রেখে পালিয়ে গেলেন স্বামী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী

বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ১৪০টি মেডিক্যাল টিম গঠন : স্বাস্থ্যমন্ত্রী