crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের সরিষাবাড়ীতে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ২:২৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলায় আওনা ইউনিয়নের পঞ্চাশী মধ্যপাড়া গ্রামের কাজল মিয়া (১৭) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের স্বজনসহ তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।                                 
কাজল উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী মধ্যপাড়া গ্রামের দরিদ্র কৃষক আয়েব আলীর ছেলে।সে স্থানীয় অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাজল মিয়া বুধবার রাতের খাবার শেষে তার নিজ কক্ষে দরজা জানালা বন্ধ করে  ঘুমিয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে তার ( মা ) বিনা বেগম তাকে অনেকবার ডাকাডাকি করার পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা বাইরে থেকে ধাক্কা দিয়ে দরজা খুলার চেষ্টা চালিয়ে যায়। পরে স্থানীয় তারাকান্দি তদন্ত কেন্দ্রে খবর দেন। তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মাসুদ খালিদ পুলিশ ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাইরে থেকে টিন কেটে ভেতরে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। কাজলের মরদেহের সুরতহাল করেন। কিন্তু পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ মরদেহ দাফনের অনুমতি দেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, নিহতের সুরতহাল করার সময় ফাঁস দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। তবে পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে কী কারণে কাজল আত্মহত্যা করেছে এ নিয়ে পরিবারের কেউ কোন কথা বলতে রাজি হয় নি। তবে এলাকাবাসী অনেকেই বলেন, প্রেম ঘটিত কারণে এমনটি হতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সরিষাবাড়ীতে মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করে ভবন নির্মাণের অভিযোগ

দিনাজপুর ইনার হুইল ক্লাব এর সেমিনার অ্যাণ্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত

মধুপুরে সাবেক ছাত্রলীগ নেতা মুন্জুরুল হাসান মুন্জুর ব্যক্তি উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ঝিনাইদহে নিম্ন আয়ের মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও খাবার বিতরণ

ঝিনাইদহে ৬ মৃত ব্যক্তিসহ ২০ জনের নামে ভুয়া ঋণ উত্তোলন

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

রংপুরে পরকীয়া করতে এসে আশুলিয়া শিল্প থানা পুলিশের সদস্য লিটন আটক

জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর পুনর্মিলনীতে দলীয় জার্সি উম্মোচণ, ওয়ারিওয়ার্স টীম লড়বে ৪ ডিসেম্বর

ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

লবণচরা থানা পুলিশের অভিযানে মা দ ক সহ ২ ব্যবসায়ী গ্রে ফ তা র