crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:২২ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

রংপুরে ১০০শয্যা বিশিষ্ট করোনা আইসোলেশন হাসপাতালের উদ্বোধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৯, ২০২০ ১:২৯ অপরাহ্ণ

মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর :
রংপুরে যাত্রা শুরু করেছে ১০০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল। এ হাসপাতালে সংকটাপন্ন করোনা রোগীদের জন্য ১০ শয্যার আইসিইউ সাপোর্টের ব্যবস্থা রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ হাসপাতালে ১০টি আইসিইউ বেড এবং চিকিৎসকদের জন্য দু’টি ও নার্সদের জন্য একটি আবাসিক কোয়ার্টার রয়েছে। ১১ জন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী মিলে ৬৪ জন সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। ১০টি ভেন্টিলেটর সুবিধাসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে নতুন এ আইসোলেশন হাসপাতালে। প্রথম ধাপে ১০টি আইসিইউ বেড ও ১০টি ভেন্টিলেটর দিয়ে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে তা ৫০ এ উন্নীত করা হবে। হাসপাতালে গ্রিন জোন, রেড জোনসহ পৃথক পৃথক জোন রাখা হয়েছে।

আজ রবিবার দুপুরে হাসপাতালটির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহমেদ খান, জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরন্নবী লাইজু, রংপুর মেডিকেল কলেজের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় এ হাসপাতালে চিকিৎসক, নার্স, আয়া, ক্লিনারসহ অন্যান্য কর্মকর্তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডেঙ্গুজ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮২

দেশে করোনায় আরও ৬৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৮৪০

জামালপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে মির্জা আজম এমপির ঈদ উপহার বিতরণ

দিনাজপুরে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন ডিসি

কেএমপি’র অভিযানে মা দ ক স হ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ডিমলায় ধানের ন্যায্যমূল্যের দাবীতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

ঘোড়াঘাট ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ৩৯ পূজা মণ্ডপে সিসি ক্যামেরা

চকরিয়ায় বনবিভাগের অভিযানে ২টি স্যালু মেশিনসহ ৩শত ফুট পাইপ ধ্বংস

সাঁথিয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা

পঞ্চগড়ে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার