crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ফুলবাড়ীতে ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৮, ২০২০ ৮:২৫ অপরাহ্ণ

                                            আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখ। ছবিঃ ইত্তেফাক

 

অনলাইন ডেস্কঃ  দিনাজপুরের ফুলবাড়ীতে নাজিমুল শেখ (৩০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। রোববার (৮ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি গ্রামের অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক নাজিমুল শেখ ভারতের পশ্চিম বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খেয়াপাড়া গ্রামের মনির উদ্দিন শেখের ছেলে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি )ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধীন রুদ্রানী বিওপি’র নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে বিওপির অন্যান্য বিজিবি সদস্যরা উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি গ্রামের অভিযান পরিচালনা করে। এ সময় জয়ন্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে আটক করা হয়।

এ ব্যাপারে রুদ্রানী বিওপির হাবিলদার লিয়াকত আলী শেখ বাদী হয়ে রোববার ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার চলতি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান বলেন, বিজিবি’র পক্ষ থেকে আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখকে থানায় সোপর্দসহ একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার নাজিমুল শেখকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মধুপুরে ইসলাহুল মুসলিমিন পরিষদের প্রতিনিধি মাওঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে ঈদ উপহার বিতরণ

পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জামালপুরে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভ’স্মীভূত

জামালপুরে ভ’য়াবহ অ’গ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভ’স্মীভূত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

রংপুরে নারী সাংবাদিক আটক করে ডিবির ওসি পরিচয়ে চাঁদা দাবি

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

খুলনায় নিসচার উদ্যোগে বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত

জামালপুরে আরও ১২জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৮৪৯ জন

গোদাবাড়িতে নগদ ১২ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ উধাও প্রবাসীর স্ত্রী

লিভার ক্যান্সারে আক্রান্ত  ঘোড়াঘাটের সুজন বাঁচতে  চায়, সাহায্যের প্রয়োজন