crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড় ডিসি অফিসে বোমা সদৃশ বস্তু, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৯, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) হেল্পডেস্কের সামনের বারান্দায় লাল টেপে মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন জেলা প্রশাসনের কর্মচারীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতপরিচয় কেউ প্লাস্টিকের স্কুল টিফিন বক্সের মতো দেখতে বস্তুটি জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্কের পাশে একটি চেয়ারের ওপর রেখে যায়। সকাল ৯টার দিকে কার্যালয়ের কর্মচারীরা বস্তুটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটির চারপাশ ঘিরে রাখেন। এটি বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়কারী দলের (বোমা ডিসপোজাল ইউনিট) সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সকালে অফিসের কর্মচারীরা লাল টেপে মোড়ানো ছোট একটি বস্তু দেখতে পান। বস্তুটি দেখতে অনেকটা টিফিন বক্সের মতো। বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, বোমা ডিসপোজাল ইউনিটের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। আপাতত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে বস্তুটি আসলেই বোমা কি না, তা পরীক্ষার আগে নিশ্চিত হওয়া যায়নি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডুলাহাজারায় শ্রেষ্ঠ ভিলেজার পুরস্কার পেল -৫ জন

দাউদকান্দিতে সীমানা নিয়ে বিরোধ হামলায় ৭জন আহত আটক ১জন

রংপুরে মুজিব বর্ষের ক্ষণ গণনা শুরু ও নানা কর্মসূচি পালিত

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২

তিতাসে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান

ঈশ্বরদীতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

রংপুরে গণমাধ্যম কর্মীদের উপর পুলিশের দ’মনপীড়ন

সচিবালয়ের নিরাপত্তা জোরদারকরণে ৭ নির্দেশনা