crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৮২২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৬, ২০২১ ১০:৪৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৯৬ জনের।

এ সময় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে। বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৮৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৪ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ এবং ১৯ জন নারী। মারা যাওয়াদের মধ্যে হাসপাতালে ৪০ জন ও বাসায় ১ জন মারা গেছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর জেলা চাউল-কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে ‘মাদকসহ’ ১ ব্যবসায়ী গ্রেফতার

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

বিনামূল্যে সার ও বীজ পাবে ২৭ লাখ কৃষক

আদমদীঘিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় দিনাজপুরে জুলাই যোদ্ধাদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ঘোড়াঘাটে এতিমখানার ক্যাপিটেশন ফাণ্ডের টাকা আত্মসাতের অভিযোগ

সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার, বিভাগীয় মামলার সিদ্ধান্ত

আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা সুকৌশলে জামায়াতের প্রচারণা চালাচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ

পঞ্চগড়ে স্প্রে পার্টির মুলহোতা গ্রেফতার

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ২৩জন করোনায় আক্রান্ত,সর্বমোট শনাক্ত ১২৯১জন, মৃত-২১