crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় অ*গ্নিকাণ্ডে বসবাড়ি পুড়ে ছাই, ৫ লক্ষধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২১, ২০২৫ ৮:৪৬ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেঁয়াজ, রসুন, পাট, গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ এবং ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সোমবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে পুঠিয় উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক্ ধাদাশ উত্তরপাড়া গ্রামে মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের বাড়িতে ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের গোয়ালঘড় মশা তাড়ানোর জন্য ধোঁয়া তৈরির জন্য রাখা আগুন থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টা ২৮ মিনিটে আমরা জানতে পেরে ঘটনা স্থলে চলে যাই। আমাদের একটি ইউনিটের দুইটি গাড়ি সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ধরার সাথে সাথে দুইটা গোয়াল ঘর এবং পরে মুহূর্তের মধ্যে বসতবাড়ির চারটা রুম পুড়ে যায়। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেঁয়াজ, রসুন পাট, গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ, ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে ৬ লক্ষ টাকা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের দাবী প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেবে তারা বলছেন, পিঁয়াজ ৪ লাখ, রসুন দুই লাখ চল্লিশ হাজার, ধনি বিশ হাজার, ফ্রিজ ষাট হাজার, গম ৩২ হাজার, পাট ৭৬ হাজার, কাপড় হিসাব নাই সব মিলিয়ে ৯ লক্ষ টাকা। স্বর্ণ দেড় ভরি ছিলো পুড়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে ৬০ হাজার নগদ টাকা।

রাজশাহীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, ‘আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে সেখানে আমাদের থানার টহল পুলিশ পাঠাই। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য মতে ৫ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

আয়াতুল কুরছির ফজীলাত

রাজধানীতে ‌শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন, স্বামী-স্ত্রী গ্রেফতার

চকরিয়ায় রাতের আধাঁরে জায়গা দখল নিতে বোন ও ভগ্নিপতিকে বেদড়ক মারধর

এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না : ইসি মাছউদ

চকরিয়ায় ভিআইপি বাসের ধা-ক্কা-য় বৃদ্ধ নি-হ-ত

অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ ক্রিকেট সদস্য পঞ্চগড়ের শরিফুলের বাড়িতে উৎসবের আমেজ

জামালপুরে ইজিবাইক লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘট পালন, প্রশাসনের সমঝোতায় প্রত্যাহার

ডিমলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি

রংপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ায় শ্রমিকের মৃত্যু