crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন হাসপাতালকে ৫ লাখ টাকা জ’রিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১০, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক:
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অভিযোগে তিনটি হাসপাতালকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসানের নেতৃত্বে জেলা শহর মাইজদীতে এ অভিযান চালানো হয়।

এ সময় নোয়াখালী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কে এইচ তাসফিকুর রহমান ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মো. সোহরাব হোসেনসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ না থাকা, প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আজগর আলীকে সাড়ে তিন লাখ টাকা, নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আব্দুস সাত্তার ফরাজীকে ৫০ হাজার টাকা ও এ্যাপোলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক গৌতম ভদ্রকে এক লাখ টাকা জ’রিমানা করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ‘নোয়াখালীতে প্রায় পাঁচ শতাধিক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক রয়েছে। যার অধিকাংশই স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মনীতির তোয়াক্কা না করে তাদের ব্যবসা চালিয়ে আসছে। এসব প্রতিষ্ঠানে বিভিন্ন সময় চিকিৎসা নিতে আসা রোগীরা ভুল চিকিৎসাসহ নানা হ’য়রানির শিকার হন। জনসাধারণকে ভুল চিকিৎসাসহ নানা হ’য়রানির শিকার থেকে রক্ষায় র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় রাস্তা নেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে, আহত-৮

জুলাই সনদে স্বাক্ষর করলেন যাঁরা

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

চকরিয়ায় সড়কে ঝরল যুবকের প্রাণ

কিশোরগঞ্জে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়

ডিমলায় সরকারি কাজে বা’ধা ও হা’মলার ঘটনা ধামাচাপা দিতে সংবাদ সম্মেলন

হোমনায় অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পঞ্চগড়ে ব্রিজের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার-১