crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৮, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

 

 

ক্রাইম পেট্রোল ডেস্ক>>

বাগেরহাটের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকার।

আজ বৃহস্পতিবার আইপি পুলিশ-৬ এর পুলিশ সুপার কানাই লাল সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২ খ্রি.) বেলা ১২ টায় পুলিশ সুপার কানাই লাল সরকার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬, খুলনা এ ইউনিটের আওতাভুক্ত মোংলা ইপিজেড পরিদর্শন ও নির্বাহী পরিচালক মোঃ মাহবুব আহমেদ সিদ্দিক এর সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপার বাগেরহাট জেলার শিল্প কারখানা যথাক্রমে- বসুন্ধরা এল. পি. গ্যাস লিঃ এবং ভি আই পি লাগেজ বিডি প্রাইভেট লিঃ পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার বাংলাদেশ সরকারের পাশে থেকে প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে সকলকে পরামর্শ প্রদান করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথাসময়ে শ্রমিকদের বেতন-ভাতা সহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। তিনি শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন। এছাড়াও, শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা দেন। পুলিশ সুপার শিল্প প্রতিষ্ঠানের যেকোনো সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬, খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। তিনি পরিদর্শনকালে উক্ত কারখানাসমূহের নিরাপত্তা বিধানকল্পে অ’গ্নিনির্বাপক যন্ত্র, সিসি ক্যামেরাগুলোর অবস্থান এবং শ্রমিকের কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। এসময় উল্লেখিত কারখানাসমুহের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আইপি-৬ খুলনার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় গাড়ীর ধাক্কায় কলেজের প্রভাষক নিহত

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পঞ্চগড়ের তালিকায় অনিয়মের অভিযোগ

চিলাহাটিতে পথচারীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

হোমনায় পৌরমেয়রের উদ্যোগে কর্মহীন হত দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ডোমারে স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলার আসামী বহাল তবিয়তে

শুধু কথায় নয়, যাপিত জীবনের প্রতিক্ষণে অনুক্ষণে বঙ্গবন্ধুর আদর্শের চর্চা জীবনবোধের জন্য অপরিহার্য:আইজিপি

কলাগাছিয়া মফিজ অ্যাণ্ড আছমত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১০ ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

হোমনায় বি’ষাক্ত পোকার কামড়ে গৃহবধূর মৃ’ত্যু

রংপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন