crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৩৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

১৩ এসপিসহ ২৫ কর্মকর্তা বদলি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৯, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ

অনলাইন ডেস্কঃ  ১৩ জেলার পুলিশ সুপারসহ এসপি পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়।

বদলি হওয়া কর্মকর্তারা  হলেন :

রাঙামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবিরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে ঢাকার সিআইডিতে, বরগুনা জেলার পুলিশ সুপার মারুফ হোসেনকে বরিশাল জেলা, কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামকে ঢাকা মহানগরে, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদকে কুমিল্লা জেলায় বদলি করা হয়।

এছাড়া পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে পাবনা জেলায়, ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরাকে কুড়িগ্রাম জেলায় বদলি করা হয়।

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানকে ঢাকার সিআইডিতে বদলি করা হয়। আর গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি আয়েশা সিদ্দিকা।

মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজয়ানকে ঢাকার সিআইডিতে, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জহিরুল ইসলামকে মাগুরা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঢাকার স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন-১ এ, আর ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

এছাড়া রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঢাকার সিআইডিতে, শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে গাজীপুর জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। আর ঢাকার পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরীকে শেরপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

নৌ-পুলিশের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরিফকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার এমএম শাকিলুজ্জামানকে রাজবাড়ী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম তাসমিয়াহ তাহলীলকে পুলিশ সদর দপ্তরে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬ এর অধিনায়ক মো. হেদায়েতুল ইসলামকে হবিগঞ্জ জেলার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে দীপ্ত টিভির জন্মদিন পালিত

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় একই রশিতে ঝুলন্ত মা ও সন্তানের রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে গ্যাসের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

হোমনা উপজেলার আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদের ত্রাণ সামগ্রী বিতরণ

নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক : উপদেষ্টা রিজওয়ানা হাসান

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

ডিমলায় ঝরেপরা শিশুদের বিদ্যালয়ে ফিরিয়ে আনতে অবহিতকরণ ও সংলাপ

হোমনায় রাস্তা হতে উদ্ধার হওয়া অসুস্থ বৃদ্ধা মহিলার খবর নিতে হাসপাতালে ছুটে গেলেন ইউএনও রুমন দে

শৈলকুপায় প্রতিবন্ধীদের মাঝে চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের কম্বল বিতরণ

মেঘনায় চু’রির অভিযোগে গাছে ঝু’লিয়ে যুবককে নি’র্যাতন করলেন ইউপি সদস্য আলম