crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নরসিংদীতে গৃহবধূকে পু’ড়িয়ে হ’ত্যা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
নরসিংদীতে গৃহবধূকে পু’ড়িয়ে হ’ত্যা

 

 

ক্রাইম পেট্রোল ডেস্কঃ

নরসিংদীতে শ্বশুরবাড়ির লোকজনের দেওয়া আ’গুনে মারাত্মকভাব দ’গ্ধ পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তিশা সাহার মৃ’ত্যু হয়েছে।

শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। ৪ ফেব্রুয়ারি রাতে তিনি আ’গুনে দ’গ্ধ হন। শহরের পশ্চিম কান্দাপাড়ার সেবাসংঘ এলাকার কাজল সাহার স্ত্রী তিশা।

স্থানীয়রা জানান, দুই বছর আগে কাজলের সঙ্গে তিশার পারিবারিকভাবে বিয়ে হয়। ঘটনার দিন সন্ধ্যায় কাজলের বাড়ি থেকে নারীর আর্তচিৎকার শুনতে পান স্থানীয়রা। কিন্তু বাড়ির গেট বন্ধ থাকায় সেখানে কেউ যেতে পারেননি। ২ ঘণ্টা পর কাজলসহ বাড়ির অন্যরা তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তিশার শরীরের বিভিন্ন অংশ ঝ’লসে যাওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে সাতদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মা’রা যান।
রান্না করতে গিয়ে তিশা দগ্ধ হয়েছে বলে কাজল ও তার পরিবারের লোকজন জানান।

তিশার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, ‘শ্বশুরবাড়ির লোকজন তার শরীরে আ’গুন দিয়েছে। এর আগেও তাকে নি’র্যাতন করা হয়েছে। এ হ’ত্যার বিচার দাবি করেন তারা।

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

মানবাধিকার চেয়ারম্যান পরিচয়ধারী প্রতারক আতিকুর রহমানের শাস্তির দাবিতে রংপুরে জেলাপ্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ

দেশে করোনায় আরো ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৩

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় রংপুরের ৬ জন নিহত

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৪ জুলাই, ৪ নির্দেশনা পিএসসির

ঝিনাইদহের মহেশপুরে ইটভাটায় ‘চাঁদাবাজি’

মগবাজার বিস্ফোরণে এ পর্যন্ত তত্ত্বাবধায়কসহ ৮ জনের মৃত্যু,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অন্তত আরও তিনজন

হরিপুরের নতুন কূপে মজুদ রয়েছে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস

মেট্রো রেল চলবে ঈদের দিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ সব আদালত বর্জনের সিদ্ধান্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির