crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং ‘গ্রেড’ কমিয়ে ১২ টি করার প্রস্তাব

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ শুরু করেছে পে কমিশন। এ লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী সংগঠন কমিশনের কাছে তাদের স্ব-স্ব প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তাদের প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমানোর সুপারিশ করেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালেক গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রস্তাব দিয়েছি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১২টি করা হোক।’

সর্বশেষ ২০১৫ সালে পে স্কেল হয়েছে, ২০২০ সালে হওয়ার কথা থাকলেও হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিয়মিত হলে ২০২০ সালে বেতন দ্বিগুণ হতো এবং ২০২৫ সালে তা ৩৩ হাজার টাকায় পৌঁছাত।’

তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনা করেই আমরা ৩৫ হাজার টাকার প্রস্তাব দিয়েছি। বর্তমানে বেতন বৈষম্য রয়েছে ১:১০ অনুপাতে, যা কমিয়ে ১:৪ করার প্রস্তাব করা হয়েছে।

আমরা চাই, এই বৈষম্য কমে আসুক। পে স্কেল সাধারণত ৫ বছর পর পর হওয়া উচিত, কিন্তু ২০২০ ও ২০২৫ দুটি সময়েই তা হয়নি। এতে সরকারি কর্মচারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

প্রাইভেট খাতের বেতন বাড়ানোর দাবিতেও ফেডারেশন গুরুত্ব দিয়েছে জানিয়ে আব্দুল মালেক বলেন, ‘একজন মানুষ দিনে তিন বেলা যদি ডাল-ভাত-ভর্তা খান, তবু খরচ হয় প্রায় ১৫০ টাকা।

ছয় সদস্যের পরিবারের জন্য মাসে অন্তত ২৭ হাজার টাকা লাগে। এর সঙ্গে বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষাসহ সব খরচ যোগ করলে ৫০ হাজার টাকাতেও চলে না।’

এদিকে নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, ‘আমরা যে ইঙ্গিত পাচ্ছি, তাতে ৫০ থেকে ৭০ শতাংশ, এমনকি ১০০ শতাংশ পর্যন্ত বেতন বাড়তে পারে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

ঝিনাইদহে ফেনসিডিলসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার

দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

দাউদকান্দিতে চিংড়ি মাছে বিষাক্ত জেলি মেশানোর দায়ে ৩ জনের কা’রাদণ্ড

ঝিনাইদহে ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর লবন জব্দ

‘নবপুষ্পের কলরবে জাগিবো মোরা, বসন্তের কলতানে মাতিবে ধরা’ শ্লোগানে কসাসের বসন্তবরণ ও পিঠা উৎসব

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

বিরলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ কর্তৃক পুলিশের সোর্স হ-ত্যা মামলা এবং পুলিশ আক্রান্ত মামলার প্রধান আসামী গ্রেফতার

ঘোড়াঘাটের মা’দক সম্রাট শাহ আলম গ্রেফতার

ডোমারে ৩৫টি দলিত পরিবারের মাঝে এনএনএমসি ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ