crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইডস মশাবাহিত রোগটিতে ২০২ জনের মৃত্যু হলো। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, আরেকজন পুরুষ। এদের মধ্যে একজন ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন ভর্তি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এক জনের বয়স ২৭ বছর; অন্যজন ১৬ বছর।

এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৬ জন। তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ২২৮ জনে।

এ বছর ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হন সেপ্টেম্বরে; মৃত্যুও ছিল সর্বোচ্চ। গেল মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন; মৃত্যু হয় ৭৬ জনের।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

মহেশপুরের ভৈরবা বাজারের মডার্ন প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে প্রসূতির মৃত্যু, মালিককে মারধর

ভেড়ামারায় নতুন কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চালুর সুযোগ নেই- ইউ.এন.ও ভেড়ামারা

ভেড়ামারায় নতুন কিন্ডারগার্টেন স্কুলের কার্যক্রম চালুর সুযোগ নেই- ইউ.এন.ও ভেড়ামারা

বেরোবিতে এক যুগ পূর্তির দিনে শিক্ষার্থীদের অবরোধ

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫১ ঘর পুড়ে ছাই

মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় মনির হোসেন

নূর হোসেন আবাহনী জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী

করোনাভাইরাসে আরও ৫৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ৪০৮২

ঝিনাইদহ- মাগুরা সড়কে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া মৎস্যজীবী লীগের পক্ষ থেকে আতাউর রহমান আতাকে ফুলেল শুভেচ্ছা

চকরিয়া থানা পুলিশের অভিযানে গাজাঁসহ, পরোয়ানাভুক্ত ৫জন গ্রেফতার