crimepatrol24
২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমার উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে প্রেস ব্রিফিং

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৪, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪এপ্রিল) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা তথ্য অফিস। বিসিএস (তথ্য-সাধারণ) জেলা তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। অন্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী জেলা তথ্য অফিসার প্রকাশ চন্দ্র রায়, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, চিলাহাটি প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু, ডোমার রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বাবু জগদিশ চন্দ্র সিংহ, চ্যানেল ২৪এর জেলা প্রতিনিধি রায়হান সবুক্তগীন অনিকেত, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, রওশন রশিদ প্রমুখ। জেলা তথ্য অফিসার মামুন অর রশিদ প্রেস ব্রিফিং কালে বাংলাদেশ সরকারের ফার্ষ্ট ট্রাক ১০টি প্রকল্পের পদ্মা সেতু, রেলওয়ে সংযোগ ,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ, মাতারবাড়ি বিদ্যুৎ,মেট্রোরেল, সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর ,পায়রা সমুদ্র বন্দর,দোহাজারি- কক্সবাজার – গুনদুম রেললাইন নির্মাণ ,এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পের কথা উল্লেখ করেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ ,ডিজিটাল বাংলাদেশ,নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষাসহ নীলফামারী জেলায় বিগত ১০ বছরে ব্যাপক উন্নয়নের তথ্য তুলে ধরেন তিনি। এ সময় উপজেলার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে অপরাধ নির্মূলে গ্রাম পুলিশদের সাথে (ওসি) শাহ কামালের মতবিনিময়

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ ব্যবসায়ী গ্রে’ফতার

বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধীদের প্রধান পৃষ্ঠপোষক : তথ্যমন্ত্রী

হোমনায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরে র‌্যাবের অভিযানে এক ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার ও একজন পলাতক

হোমনায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

দাউদকান্দিতে ইউএনও’র অভিযানে দুই ফার্মেসিকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন করতে হবে অনলাইনে

মহেশপুরের ঐতিহ্যবাহী ইছামতি নদী দখল করে মাছ চাষ করছেন আ’লীগ নেতার ছেলে

যশোরে নিখোঁজের হওয়া শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার