crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঠিকাদার কর্তৃক ট্রাক চাপা দিয়ে ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে হত্যার হুমকি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৭, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখকে হত্যার হুমকি দিয়েছেন একজন ঠিকাদার। জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাহী প্রকৌশলী থানায় জিডি করেছেন। ঝিনাইদহ সদর থানার জিডি নাম্বার ১৪১৭।

জিডি সুত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে ঢাকার তাজিম এন্টারক্রাইজ এন্ড ইউনিক কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের সাব কনট্রাকটর সাইফুল ইসলাম টিপু ওরফে টিপু সুলতান কাজ না করে অগ্রীম এক কোটি টাকার বিল দাবি করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী প্রত্যায়ন পত্র ছাড়া বিল প্রদানের কোন নিয়ম নেই জানালে ক্ষিপ্ত হয়ে টিপু সুলতান গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। ঘটনাটি ঝিনাইদহের পুলিশ সুপারকে অবহিত করার পরে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।

নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখ বলেন, জিডি করার কারণে ঢাকায় অবস্থানরত পরিবার পরিজনদের ট্রাক চাপা দিয়ে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ওই সাব কনট্রাকটর। একারণে তিনি এখন বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন।

হুমকীর বিষয়ে সাব কনট্রাকটর টিপু সুলতান অভিযোগ অস্বীকার করে বলেন, অর্থ লেনদেন নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আগে থেকেই মন দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন কথা কাটাকাটি হয়েছে, আমি তাকে হত্যার হুমকি দেয়নি ।

জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার উন্নিত করণ প্রকল্পের ৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ২০১৯ সালের ডিসেম্বর করা হয়েছে। শুরুতেই কাজের মান নিয়ে অভিযোগ করা হয়েছে। অথচ স্থানীয় গণপূর্ত বিভাগের পক্ষ থেকে অভিযোগ আমলে নেওয়া হয়নি। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৩৭ কোটি ২৩ লাখ টাকা। সময় বৃদ্ধির পাশাপাশি আরো ৩ কোটি ৫০ লাখ টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে ১০৬ লিটার ম’দসহ ৪ মা’দক কারবারি গ্রেফতার

হরিণাকুন্ডুতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে হামলা, ছাত্রলীগের অফিস ও মোটরসাইকেল ভাংচুর

ঝিনাইদহে ৫’শ ২০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

ডোমারে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহবতপুর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে অনুদানের চেক বিতরণ

পুরো বিশ্ব বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়: ইইউ রাষ্ট্রদূত

বকশিগঞ্জের খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষকে অ’নিয়ম-দু’নীর্তির অভিযোগে শোকজ

নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের সাংবাদিকের সাথে অশোভন আচরণের প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ