crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৩০, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

 

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম।।

দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করায় জামালপুর জেলার ১১টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একাধিকবার লাইসেন্স নবায়নের জন্য তাগিদ দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে লাইসেন্স হালনাগাদ করেনি। ফলে চালানের মাধ্যমে নির্ধারিত অর্থ জমা সাপেক্ষে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাতিলের তালিকায় রয়েছে তুষার ডায়াগনস্টিক সেন্টার, দেওয়ানগঞ্জ আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার, ডা. এফ রহমান হাসপাতাল, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, স্বপন ডায়াগনস্টিক সেন্টার, নিউ সিটি হাসপাতাল, শফিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এশিয়ান জেনারেল হাসপাতাল (প্রা.), ইউনাইটেড জেনারেল হাসপাতাল এবং হামিদ মেডিকেল সেন্টার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়, লাইসেন্স নবায়ন ছাড়া কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা আইনসম্মত নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জামালপুরে এখনও শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বাস্থ্য অধিদপ্তরের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সৈনিক বহুমুখী কল্যাণ সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তনের সংবাদ প্রকাশে খুন- জখমের হুমকি, প্রাণ রক্ষার্থে শৈলকুপা থানায় জিডি

দাউদকান্দিতে মাসুক ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

ডোমারে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নীলফামারীর ডিমলায় সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার -২

নীলফামারীর ডিমলায় সা’জাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার -২

অবরোধ দিলে পাল্টা অবরোধ, বিএনপিকে দাঁড়াতে দেওয়া হবে না: ওবায়দুল কাদের 

দিঘলিয়ায় মাদকদ্রব্য ও দেশীয় অ*স্ত্রসহ আটক ২

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বন্ধুর মৃত্যুর খবর শুনে আরেক বন্ধুর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু !

শৈলকুপায় জমি আছে ঘর নেই প্রকল্পে নিম্নমানের ইট ও বালু

মধুপুরে আদিবাসী ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ ও মিছিল