crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পাবনায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ৩:১৫ অপরাহ্ণ

পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫ ডাকাত। ছবি: সংগৃহীত

ক্রাইম পেট্রোল ডেস্ক : পাবনায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, পাবনা শহরের নয়নামতি মহল্লার আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চক পৈলানপুর মহল্লার হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ (৩০), নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪), কাচারি পাড়া মহল্লার মৃত ছাত্তার প্রামাণিকের ছেলে বাবু ইসলাম (৩২) ও চাটমোহর উপজেলার হরিপুরের আফজাল সরকারের ছেলে আরিফ (২৬)।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা সদর থানা পুলিশ ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর পায়। সংঘবদ্ধ ডাকাত দলটি পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, কয়েকটি ধারালো অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করে। তবে এ সময় ডাকাত দলের সর্দার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮) পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বগুড়াসহ পাবনার বিভিন্ন থানায় মামলা রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

পুঠিয়ার দুই ইউনিয়নে ২৯ ডিসেম্বর নির্বাচন

ডোমারে অধ্যাপক ফিরোজ প্রধানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে গ্যারেজ কর্মীর মৃত্যু

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব

আদমদীঘিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

ডোমারে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মশিয়ার

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের ৮ নারী ফুটবলারের পরিবার

দেবিদ্বারে লাগেজের ভিতর থেকে কিশোরীর লাশ উদ্ধার

৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী