crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধানগণের সঙ্গে মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ১৬, ২০২০ ৩:০৩ অপরাহ্ণ


আইয়ুব আলী, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ (সিআইপি) ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কায়েস আকন্দ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খন্দকার । উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিনের সঞ্চালনায় মতবিনিময় করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল , ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম মোল্লা, আবদুল মান্নান সরকার, প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, মো. লুৎফর রহমান, মো. সামসুল হক সরকার, মো. জালাল উদ্দিন ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দা ফাহমিদা পারভীন ও সহকারী প্রধান শিক্ষক আমেনা আক্তার প্রমুখ ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনা : ব্যারিস্টার নওশাদ জমির

Consectetur adipiscing

দুরন্ত বাংলা কালচারাল একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ডোমারে বিশিষ্ট ব্যবসায়ী আক্কাছ আলী’র জানাজা সম্পন্ন

কালীগঞ্জের চানাচুর তৈরীর কারখানায় আগুন, সব মালামাল ভস্মীভূত

ডোমারে প্রধান সড়ক মেরামতে ধীরগতি, অন্য ৪টি সড়কের বেহাল দশা

হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

আগামীল ২৯ নভেম্বর, প্রয়াত শামছুজ্জামানের স্মৃতিচারণে স্মরণসভা

‘সেনাপ্রধানকে হেয় করা মানে প্রধানমন্ত্রীকে হেয় করা’: জেনারেল আজিজ আহমেদ

কুমিল্লায় দেশীয় অ*স্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২১ সদস্য গ্রেফতার