crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ঝিনাইদহে দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২২, ২০১৯ ২:৪১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
ঝিনাইদহে দিনব্যাপী টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমান। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে। আলোচনাসভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বালক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবরার মাহমুদ নাবিদ, রানার আপ হয় কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহেদ শাহরিয়ার অভি, ৩য় হয় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাকিব রায়হান, মেয়েদের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জুই খাতুন, রানার আপ ও ৩য় হয় একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী কুলসুম খাতুন ও জয়ায়রীয়া ফেরদৌস।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের দু*র্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত

অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেফতার

হোমনায় করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন তথ্য প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব জিয়াউল আলম

অনন্য ভালোবাসায় সিক্ত হলেন কেএমপি’র বিদায়ী পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম-সেবা)

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসি তে ডিএমডি পদে যোগদান করলেন হোমনার কৃতী সন্তান রেজাউল করিম

মধুপুরে মাস্ক ব্যবহার না করায় ১৬ জনের জরিমানা

সরিষাবাড়ী পৌরসভার ড্রেনেজ কাজের ঠিকাদারের বিরুদ্ধে গাছ কর্তনের অভিযোগ