crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ময়মনসিংহে জেলা আ’লীগের উদ্যোগে মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু বার্ষিকী পালন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৬, ২০২১ ৭:৫১ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ)>>

এক সময়ের তুখোড় মেধাবী ছাত্রনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার বড় ছেলে প্রয়াত মাহবুবুল হক শাকিলের ৫ম মৃত্যু দিবস উপলক্ষে নতা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সকালে ভাটিকাশর কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিকালে পারিবারিক আয়োজনে বাঘমারা জামে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।

বিকালে জেলা আ’লীগের উদ্যোগে সিটি কর্পোরেশন মিলনায়তনে শাকিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল এবং জেলা আ’লীগের অন্যতম সদস্য ইমদাদুল হক সেলিমের আয়োজনে ফুলবাড়িয়ায় মিলাদ, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগর ছাত্রলীগের উদ্যোগে টাউনহলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত শাকিলের পিতা অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানভীর জোবায়ের তারিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত শাকিল স্মরণে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় মুজিববর্ষ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

পাবনায় বখাটেদের হামলায় ২ ছাত্রীসহ আহত ৫ আলিম পরীক্ষার্থী !

সারা দেশে করোনায় ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯১০

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়ায় ৩ মাসের শিশুকে রেখে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মধুপুরে আরশেদ হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

ডোমারে ফিলিস্তিনে মুসলিমের উপর হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আইলচারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়া ও সমর্থন চান সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

নাসিরনগরে ১১৭টি ওয়ার্ডে কৃষকলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত