crimepatrol24
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৫১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরে ৭ হাজার ৪৪০ কেজি সরকারি চালসহ আ’লীগ নেতা আটক, ধরা ছোঁয়ার বাইরে রাঘব বোয়াল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১২, ২০২০ ৪:০৬ অপরাহ্ণ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুর সদর উপজেলার তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ওএমএস (খাদ্যবান্ধব কর্মসূচি) ডিলার তোফাজ্জল হোসেন তোফাকে ১২৬ বস্তাভর্তি ৭ হাজার ৪৪০ কেজি চালসহ আটক করেছে পুলিশ।জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য ও প্রত্যক্ষ অভিযানে সকাল ৭টা ৪৫ মিনিটে জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজারে ওই নেতার গুদাম থেকে চালগুলো জব্দ করে তাকে আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। জব্দকৃত চাল নরুন্দি পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে। আটক তোফাজ্জল হোসেন তোফাকে জামালপুর সদর থানায় আনা হয়েছে। ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফা তুলশীচর ইউনিয়নের মানিকার চর গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে ও তুলশীচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। জামালপুরের জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক নূরুল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ডিলার অন্যত্র পাচার করছেন। এ তথ্য জেলা প্রশাসককে জানানো হয়। জেলা প্রশাসক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দেন। রাতেই গোয়েন্দা সংস্থার সদস্যরা ওই গুদামটি পাহারা দেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন সংবাদ মাধ্যমকে বলেন, সকাল পৌনে আটটার দিকে নরুন্দি বাজারে ওএমএস ডিলার তোফাজ্জল হোসেন তোফার গুদাম থেকে ১২৬ বস্তা চাল (৭৭৪০ কেজি) জব্দ করা হয়। সেই সাথে ডিলারকে আটক করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচার ও মজুদের অপরাধে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জামালপুর জেলায় ক্ষমতাসীন দলের পদধাারী নেতা চাউল চোর বা কালোবাজারিতে দুই এক জন ধরা পড়লেও চোর সিন্ডিকেটের রাঘব বোয়াল ও মূল হোতারা রয়েছেন ধরা ছোঁয়ার বাইরে। আবার কেউ কেউ দলের পক্ষে সাফাই গাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। তবে সাধারণ মানুষ পর্দার নেপথ্য কারিগর হিসেবে চাউল কালোবাজারির সাথে যারা জড়িত তাদেরকেও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমার মিরজাগঞ্জে তোছাদ্দেক হোসেন মাস্টারের জানাজা সম্পন্ন

৯ মাসে যা অর্জন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব

পিএসসি আয়োজিত ব্যক্তিগত কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

লালমনিরহাটের,আদিতমারীর হাট-বাজারে, স্বাস্থ্যবিধির বালাই নেই

লালমনিরহাটের,আদিতমারীর হাট-বাজারে, স্বাস্থ্যবিধির বালাই নেই

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসের যোগসাজশে সরকারি অর্থ আত্মসাৎ করলেন সপ্রাবি শিক্ষক

ডোমারে মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সোহেলসহ আটক ৪

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় চার জন গ্রেফতার, বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

নীলফামারীর সৈয়দপুর ও চট্রগ্রাম ইউএস বাংলার বিমান চলাচল শুরু 

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

ময়মনসিংহ সিটির হকার্স মার্কেটে আ’গুন, ২ কোটি টাকার ক্ষ’য়ক্ষতি

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ

হোমনায় মাদ্রাসাছাত্রদের মাঝে শীতের পোশাক বিতরণ