crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় চার জন গ্রেফতার, বিচারের দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ৪, ২০২০ ৯:৩০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নি হত্যার ঘটনায় শৈলকুপা পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার বসন্তপুর গ্রামের মো. আমিরুল ইসলাম, মো নজরুল, মো লাবিব ও মো তন্ময়। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন হোসেন। তিনি জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন্নির মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তার মা হালিমা বেগম। পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত তিন্নির সাবেক দুলাভাই জামিরুল ইসলাম এখনও পলাতক। নির্যাতন করা হলে বৃহস্পতিবার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নির। নিহত তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকুপা থানাধীন যোগীপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইউসুফের মেয়ে। সেখানে স্থায়ী নিবাস হলেও বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়া বাজার এলাকায় একটি বাসায় থাকতেন তারা। এদিকে তিন্নির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। শনিবার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

কেএমপি’র অভিযানে মা-দ-ক ও মোটরসাইকেলসহ ৫ মা-দ-ক ব্য-ব-সা-য়ী গ্রেফতার

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ্ঠিত

হিলিতে সাংবাদিকের ওপর স*ন্ত্রাসী হা*মলা ও চাঁ*দাবাজির অভিযোগে পলাতক আসামি আটক

বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা আছে বলেই ঋণ দিয়েছে আইএমএফ: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

জামালপুরে ট্রাক-সিএনজি সং’ঘর্ষে নি’হত ১, আহত ৪

সরিষাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা, রংপুর বিভাগের ৭ জন

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ৮২ কর্মকর্তা, রংপুর বিভাগের ৭ জন