crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

চকরিয়ায় সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি, দেখার কেউ নেই

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ

 

জিয়াউল হক জিয়াঃ বৃষ্টি নেই, সড়কে জমে আছে দুর্গন্ধযুক্ত পানি।বলছিলাম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ মহাসড়ক সংলগ্ন পূর্বপাড়ার সংযোগ সড়কের কথা।দেখার যেন কেউ নেই।

পথচারী ও বাজারের দোকানদারের জানান,এই সড়কে জমে থাকা পানি বৃষ্টির পানি নয়।এসব পানি হচ্ছে খাবার হোটেল আল মাজিদিয়া রেস্টুরেণ্ট ও বিরিয়ানি হাউসসহ আশপাশের ভবনের টয়লেটের নলগুলো পূর্বপাড়া সড়কের ড্রেইনে সংযুক্ত করিয়ে দেওয়ার ফলে মলসহ দুর্গন্ধযুক্ত পানি আসে।বিভিন্ন ধরনের ময়লা,আর্বজনা ও খোসা পেলে ভরাট হয়ে যায়।যার কারণে এই পানি ড্রেইন দিয়ে যেতে না পারায় রাস্তায় চলে এসে জমে যায়।এই কারণে সড়কের নিচু এই জায়গাতে পানি এসে জমে আছে।ফলে পানির দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়-যায় অবস্হা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ড্রেনে সংযোগ করা পাইপ লাইন সরানো ও ড্রেইনের ময়লা সরানোর দাবি ।

সরেজমিনে দেখা যায়,ড্রেইনটি ময়লা আর্বজনায় ভরে গেছে।উক্ত ডেইন বাজারের বিভিন্ন খাবার হোটেল,দোকানপাট,আশপাশে থাকা ভবনের টয়লেটের পাইপ লাইন সংযুক্ত আছে। সড়কের মধ্যখানে একটি কালভার্ট রয়েছে যার দু’পাশের ছিদ্র ময়লাতে ভরপুর।সর্বপুরি ড্রেইনটি পরিস্কার ও টয়লেটের পাইপ লাইন না সরালে বর্ষা মৌসুমের সমস্ত পানি এই সড়কের উপর দিয়ে চলাচল করবে।কিন্তু বেশির ভাগ পানি সড়কেই জমে থাকবে।ফলে সড়কটি পানিতে ডুবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।তবে দ্রুত এসব পানি অপসারণ করা না হলে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা করছে এলাকাবাসী।

খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন,সকড়ে জমে থাকা পানি  খাবার হোটেলসহ আশপাশের বিভিন্ন ভবনের দুর্গন্ধযুক্ত পানি।যারা ড্রেইনে পাইপ লাইন সংযুক্ত করেছে, আর যারা ময়লা ফেলেছে তাদেরকে নিজ দায়িত্বে এসব  ‍তুলে ফেলার নির্দেশ দেওয়া হবে।কথা না শুনলে বিষয়টি প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্হা নিতে বাধ্য হব বলে জানিয়েছেন তিনি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মেঘনায় চু’রির অভিযোগে গাছে ঝু’লিয়ে যুবককে নি’র্যাতন করলেন ইউপি সদস্য আলম

ঝিনাইদহে লকডাউন না মানায় ৩০ জনকে জরিমানা করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন!

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

আইন-শৃঙ্খলাজনিত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম পুলিশ: আইজিপি

কুষ্টিয়ায় একটি শিশু কুড়িয়ে পাওয়া গেছে

১২ জেলায় নতুন ডিসি নিয়োগ

পাবলিক প্লেস ও গণপরিবহণে ধূমপান করলে পুলিশকে জরিমানা করার সুবিধা দেওয়ার দাবি

ময়মনসিংহের গৌরীপুরে অটোরিক্সা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি

পেকুয়ায় ট্রাক চাপায় নিহত-১,আহত-১