crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

৩৯ টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে খসড়া চূড়ান্ত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩০, ২০২৫ ৯:২৫ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারা দেশের সংসদীয় আসনগুলোর মধ্যে ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করা হয়েছে। তবে আগামী ১০ আগস্ট পর্যন্ত এ খসড়ার বিরুদ্ধে আবেদন করা যাবে।

বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, ‘৩৯ আসনে পরিবর্তন এনে সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত সংক্ষুব্ধরা এ খসড়ার বিরুদ্ধে আবেদন করতে পারবেন।’

আসনগুলো হলো- পঞ্চগড়-১, ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, ২ সাতক্ষীরা-৩, ৪, শরীয়তপুর- ২, ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫, ৬, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫, সিলেট-১, ৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, কুমিল্লা-১, ২, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪, ৫, চট্টগ্রাম-৭, ৮ ও বাগেরহাট -২ ও ৩।

বৃহস্পতিবার গ্রহণযোগ্য খসড়া সনদ সব দলকে দেবে ঐকমত্য কমিশন

এ সময় ইসি আনোয়ারুল আরও জানান, ‘বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসনসংখ্যা কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।’

তিনি বলেন, ‘গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।’

এ সময় তিনি আরও বলেন, ‘সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ কেয়ার হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু নিয়ে চলছে তোলপাড়!

ব্রাহ্মণবাড়িয়ায় আশার শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বহিঃস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

হোমনার ইউএনওসহ ৫ জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল

মিরপুরে এক মাদ্রাসার আবাসিক ছাত্রী ধর্ষিত : অভিযুক্ত ধর্ষক শিক্ষক আটক

মিরপুরে এক মাদ্রাসার আবাসিক ছাত্রী ধর্ষিত : অভিযুক্ত ধর্ষক শিক্ষক আটক

দিনাজপুরে চিকিৎসকের উপর হা*মলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

তেঁতুলিয়ার ৭ ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহণ

চকরিয়ায় মৃত্যুফাঁদে পরিনত হয়েছে বরইতলী ইউপি’র বিভিন্ন সড়ক

কেএমপি’র অভিযানে মাদকসহ ৯ মাদক কারবারি গ্রেফতার

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় কালিধর বিলের খাল খননের কাজ উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি