crimepatrol24
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৭ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:১০ অপরাহ্ণ

মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনে আজ ভার্চুয়ালি ভাষণ দেবেন। বাংলাদেশ সময় রাত ৮টায় এবং নিউইয়র্ক সময় সকাল ১০টায় তার রেকর্ডকৃত ভাষণ জাতিসংঘ দফতরে প্রচার করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মতো এবারও তিনি বাংলায় ভাষণ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে কোভিড ১৯ সংক্রমণ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি, ভ্যাকসিনের সমবণ্টনসহ বিভিন্ন বিষয় থাকবে তার ভাষণে। জলবায়ু ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে জলবায়ু ইস্যুটিও তিনি তুলে ধরবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকতে এবং এই সমস্যা সমাধানে তার দেওয়া চার দফা প্রস্তাবের ভিত্তিতে প্রচেষ্টা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রী ৭৪তম অধিবেশনে এ চার দফা প্রস্তাব পেশ করেছিলেন। পাশাপাশি প্রধানমন্ত্রী কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সফলতা, এসডিজি বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ, অর্থনৈতিক অগ্রগতি, টেকসই গণতন্ত্র, সুশাসন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরবেন। উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমরা ভবিষ্যৎ চাই, জাতিসংঘ আমাদের প্রয়োজন : বহুমুখিতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুননিশ্চিতের মাধ্যমে।’ কোভিড-১৯ মহামারীর কারণে ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতারা বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে প্রশিকা উন্নয়ন কেন্দ্র’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডোমারে প্রশিকা উন্নয়ন কেন্দ্র’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নাগরপুরের সর্বস্তরের জনগণের প্রতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

বগুড়ায় ক্ষুধার জ্বালায় ভাত চু’রি করতে গিয়ে অ’মানবিক নি’র্যাতনের শিকার হলেন যুবক!

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ১ব্যক্তির জেল-জরিমানা

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ উপলক্ষে ঝিনাইদহে ৫ সহস্র শিক্ষার্থীর কন্ঠে একসাথে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের কালজয়ী ভাষণ

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা সেই মেয়র র‌্যাবের হাতে গ্রেফতার

দাউদকান্দিতে চাঁ’দাবাজির মামলায় আসামি গ্রেফতার না হওয়ায় নি’রাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী

ঝিনাইদহে বিশ্ব এইডস দিবস পালিত