crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডিমলায় আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১১, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায়ও নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের হার দিন দিন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। উপজেলায় ১ দিনে ওষুধ ব্যবসায়ীসহ ৯ জন করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। এদের মধ্যে অনেকেই ঢাকাফেরত। তারা পোশাক শ্রমিক বলেও জানা গেছে। গত (৯-জুন) মঙ্গলবার আইইডিসিআর’র প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়ের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, আক্রান্তদের মধ্যে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ২ জন, পূর্ব ছাতনাই ইউনিয়নের ১ জন, টেপাখড়িবাড়ী ইউনিয়নের একই পরিবারের ৫ জন ও উপজেলা সদর ইউনিয়নে বাবুরহাট বাজারের তালতলায় অবস্থিত (কোহিনুর ফার্মেসি) ওষুধ ব্যবসায়ী বাবলু রহমানও রয়েছে। গণবিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, আক্রান্তদেরসহ আশপাশের ১৪টি বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সারোয়ার আলম জানান, আক্রান্তদেরকে নিজবাড়ি (যাদের লক্ষণ প্রকাশ পায় নি), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা আধুনিক সদর হাসপাতালে আইসোলিশন সেন্টারে নেয়া হয়েছে। উল্লেখ্য , ডিমলা উপজেলায় এ নিয়ে মোট ২৬ জন আক্রান্ত হলো।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গণ অবস্থান

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

দিনাজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে পৌনে এক কোটি টাকার ভারতীয় শাড়ীসহ গ্রেফতার-১

পাকুন্দিয়ায় স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ

এক সপ্তাহে রেমিট্যান্স এলো ৭ হাজার কোটি টাকার বেশি

মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে খাড়জানি চরে বন্যার্তদের মাঝে জেলা প্রশাসক

দিনাজপুরে সীমান্তবর্তী এলাকায় আদিবাসী ও অতিদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি